৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশে কাল ঈদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাদেশে কাল ঈদ
বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়। এদিকে, সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯ রোজা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি