বাংলাদেশের ইতিহাসে সড়কে এমন স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়নি : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনও দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর, চন্দ্রা, কোনাবাড়ি ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিদর্শনের সময় মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ ঈদ শেষে কর্মসংস্থানেও একই স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে। সড়কে কোনো ভোগান্তি ও সংকট নেই।
তিনি বলেন, এবার সড়কে কারও দুর্ভোগ হয়নি। ঈদযাত্রায় সড়ক নিয়ে কারও অভিযোগও পাইনি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু স্থাপনা নির্মাণের ফলেই সড়কে স্বস্তি এসেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি