৫ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের ভিসা স্থগিত করল দক্ষিণ কোরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশিদের ভিসা স্থগিত করল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া ঢাকা অফিসবাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া আবারো স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরীক্ষায় বেশ কয়েকজনের করোনা পজিটিভ হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিলো। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে, গত বছরের ২৩ জুন বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি। দীর্ঘ ৮ মাস পর গত ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলো দেশটি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি