৩ এপ্রিল ২০২৬

বদরগঞ্জে খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের ত্রাণ পেলেন শতাধিক পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বদরগঞ্জে খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের ত্রাণ পেলেন শতাধিক পরিবার
বদরগঞ্জ (রংপুর) থেকে সংবাদদাতা: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কর্মকান্ড অব্যাহত রয়েছে। দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে ঠিক তখনই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। মাত্র কিছুদিন আগে কতিপয় যুবকের উদ্যোগে গঠন করা হয় সংগঠন। তাদের সামাজিক কর্মকান্ড এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। রংপুরের বদরগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে যাদের কপালে সবচেয়ে বেশি দুশ্চিন্তার ভাঁজ পড়েছে, তারা হল দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্ত অনেকের ঝুঁকিটা স্বাস্থ্যগত। কিন্তু নিম্ন আয়ের মানুষদের ঝুঁকিটা শুধু স্বাস্থ্যগত নয়, বরং তার চেয়ে অনেক বেশি সমস্যা খাবারের। বদরগঞ্জ উপজেলার ৮নং রামনাথপুর ইউপির ৯নং ওয়ার্ডের অসহায় এক শতাধিক পরিবারকে প্রথমদিনের মত ত্রাণ বিতরন করেন খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। তবে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত খাদ্য নিয়ে। তাদের একটাই কথা-‘কাম না করইলে কী খামো বাহে। মাউগ ছইলোক কি খাওয়ামো? বুড়া বাপ-মাকে বা কি খাওয়াই? হা্মাক করোনাত মরবার নাগবার নায়, করোনা বেশিদিন থাকলে হামরা এমনিতেই না খ্যায়া মারা যামো।’ খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান দেশের এই ক্রান্তিলগ্নে আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের প্রতি সদয় হই। নিজেদের সাধ্যানুযায়ী তাদের পাশে দাঁড়াই। তাদের প্রতি একটু খেয়াল রাখি, যাতে তারা অভুক্ত না থাকে। তাদের স্বাস্থ্য ঝুঁকিটা একটু কমানোর চেষ্টা করি। করোনা সম্পর্কে তাদের বুঝাই। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করি। সম্ভব হলে সাবান, মাস্ক, স্যানিটাইজার, খাবার ও ওষুধ দিয়ে তাদের সহযোগিতা করি। ইতিমধ্যে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এ মানবিক কাজগুলো শুরু করেছে। তাদের সাধুবাদ জানাই। তবে প্রয়োজনের তুলনায় এখনও তা সীমিত ও অপ্রতুল। গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বিপুলসংখ্যক নিম্ন আয়ের মানুষের জন্য খুব বেশি কিছু করতে পারবে না। খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও ৮নং রামনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সভাপতি হারুন অর রশিদ সরকার,সাধারন সম্পাদক মোজাহেদুল ইসলাম সরকার, ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাঃ আব্দুল হান্নান সরকার, মোহাঃ আব্দুল আজিজ সরকার, মোহাঃ করিম সরকারসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য মানবসেবা। তাই আমরা সেই পথেই যাচ্ছি। চেষ্টা করছি অসহায় মানুষদের পাশে দাড়াতে কিন্তু সে তুলনায় আমাদের ফাউন্ডেশনের ফান্ডে তহবিল নেই।ফলে সবার সহযোগিতায় কষ্ট করে অর্থ জোগাড় করেছি। তবু আমরা নিরাশ হয়নি। সাহসিকতার সাথে সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে অনুরোধ যদি আমাদের দিকে তাকাতেন আমাদের এই ফাউন্ডেশনকে যদি সরকারি রেজিস্টেশন করে দিতেন তবে আমরা সমাজের ব্যাপকভাবে উন্নয়ন করতে পারতাম। এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্শন করেছেন খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি