৩ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ : মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি আজ সকালে ঘুম থেকে ওঠে বমিও করেছেন। তার শরীর মোটেও ভালো যাচ্ছে না'।

মঙ্গলবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাজির করা হয়।

এদিনও তাকে হুইল চেয়ারে করেই হাজির করা হয়। গত বছরের অক্টোবর থেকে হুইল চেয়ারই ভরসা সাবেক এই প্রধানমন্ত্রীর। শুনানিতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন- আদালতে ম্যাডামের (খালেদা জিয়া) হুইল চেয়ারে বসতে কষ্ট হচ্ছে। তার হাতে ও হাঁটুতে খুবই ব্যথা। ঠিকমতো ডাক্তারের চেকআপ করা হচ্ছে না। সরকারের কাছে দলীয় প্রধানের সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল।

খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ১২টা ৪০ মিনিটে। বিচারক এজলাসে আসেন ১২টা ৪২ মিনিটে। আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ২০ মিনিটে। এর ৭ মিনিট পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়াকে আদালতে হাজির করার ৫ মিনিট আগে মির্জা ফখরুল আদালতে যান। পুরো সময় তাকে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে দেখা গেছে। এর আগে সোমবার গ্যাটকো মামলার শুনানিতে অংশ নিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়াকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি (কাস্টডি) পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে লেখা ছিল ‘শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি