৪ এপ্রিল ২০২৬

বেগমগঞ্জে স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বেগমগঞ্জে স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরের রক্তাক্ত লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম শুভ সাহা (‌১৩)। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মৃত দিলীপ সাহার ছেলে এবং ওই গ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। শনিবার (৪ জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে এ কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুভ গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকা থেকে মামা বিশ্বজিৎ এর সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়িতে মামার সঙ্গে বেড়াতে আসে। একই দিন রাত পৌনে ১০টার দিকে নানার বাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয় সে। তার পর থেকে নিখোঁজ ছিল সে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে। ওসি আরো জানায়,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি