৩ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ আসনে আ.লীগের প্রার্থী নিকেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বগুড়া-৬ আসনে আ.লীগের প্রার্থী নিকেতা

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল স্পিকার শিরীন শারমিন চৌধুরী বগুড়া-৬ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ৩ জুন পর্যন্ত। ২৭ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। প্রার্থীদের মধ্যে ৪ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি