৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বগুড়ায় বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব শাহীন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপশহর বাজারে ১০তলা বিল্ডিংয়ের সামনে মাহবুব আলম শাহীন মোবাইল ফোনে কথা বলছিলেন। আকস্মিকভাবে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে। স্থানীয় ব্যক্তিরা মাহবুবকে উদ্ধার করে প্রথম একটি ক্লিনিকে এবং পরে আড়াইশ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হামলার সময় মাহবুব আলমের সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলিমুদ্দীন। তিনি বলেন, তারা একসঙ্গে বাজারে গল্প করছিলেন। এরই মধ্যে মাহবুবের ফোনে একটি কল আসে। তিনি কল রিসিভ করে কথা বলতে বলতে প্রায় পাঁচ ফুট দূরে সরে যান। এ সময় বাজারে আগে থেকে অবস্থান নেওয়া পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মাহবুবের ওপর হামলা করে। মুহূর্তের মধ্যে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দুই থেকে তিনজন একটি মোটরসাইকেলে করে এবং বাকিরা দ্রুত হেঁটে পালিয়ে যায়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ও বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তারা জানান, এই হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঞা বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি