৪ এপ্রিল ২০২৬

বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পাসপোর্ট বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পাসপোর্ট বাতিল
বাংলাপ্রেস ডেস্ক: বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে প্রচার চালাবে, তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে, তাদের তালিকা করে যাচাই-বাছাই করে পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যদিও সুনির্দিষ্ট করে কারও নাম তিনি বলেননি। বলেছেন, যাচাই করে তাদের তালিকা করা হবে। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যে সব কাজ বিদেশে বসে যারা করছে তাদের পাসপোর্ট যেন বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি তাদের তালিকা প্রস্তুত করা হোক। তথ্য-উপাত্ত সংগ্রহ করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছে, তবে তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যেসব বিদেশি নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্তা করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এরা বাংলাদেশে অবৈধভাবে থাকছে। মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে । আমরা দুটি বিষয় সবসময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আরেকটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন। কিন্তু তার দেওয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকসক্ত রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি