৩ এপ্রিল ২০২৬

বিএনপি আবারো ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি আবারো ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্দুক, পিস্তল ও রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আবারো ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

আজ বুধবার (১৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত একটি স্কুল মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের তাবেদার ও কোমর ভাঙা কমিশন বলে মন্তব্য করে তিনি বলেন, এই কমিশনকে পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগে নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষকদলের সভাপতি আনেয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

তৃণমূলে দল সুসংগঠিত করতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ৫টি উপজেলায় কর্মী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গেল রোববার শুরু হওয়া এই সাংগঠনিক সফর ৮টি কর্মীসভার মধ্য দিয়ে শেষ হয় বুধবার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি