৪ এপ্রিল ২০২৬

বিএনপি ধ্বংস ছাড়া মানুষকে কিছু দিতে পারেনি: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি ধ্বংস ছাড়া মানুষকে কিছু দিতে পারেনি: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি ধ্বংস ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত শত কোটি টাকা খরচ করেছে। কোটি কোটি বিদেশি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে। তাদের ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, কোনো ভালো কাজের জন্য তারা লবিস্ট নিয়োগ করেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, জাতির পিতার হত্যাকারীদের রক্ষার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য লবিস্ট নয়োগ করেছে। সরকারের উন্নয়নচিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে লবিস্টের নিয়োগের যথাযথতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, সবসময় পিআর ফার্ম নেওয়া হয়, যাতে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আমরা যেন বেশি রফতানি করতে পারি সেজন্য করা হয়। কিন্তু বিএনপির কাজটা ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানসহ বাংলাদেশে যারা সফলভাবে সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে, সেইসব অফিসারদেরই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া টিকার বিষয়ে তিনি বলেন, যারা টিকা নিয়েছে, ওমিক্রনে তারা মারা যাচ্ছেন না। যারা করোনা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি