৩ এপ্রিল ২০২৬

বিএনপি এখন বিলুপ্তির পথে: তোফায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি এখন বিলুপ্তির পথে: তোফায়েল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ঐক্যহীনতায় বিএনপি এখন বিলুপ্তির পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক বাণিজন্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা এখন একেক সময় একক রকম কথা বলছেন। তাদের মাঝে দ্বন্দ্ব এখন প্রকাশ্য। ৫ জন এমপি শপথ নিয়েছেন। আবার মহাসচিব শপথ না নেওয়ায় সংসদ সদস্যপদ বাতিল হয়েছে। ওই আসনে আবার উপনির্বাচন হবে। এখন আবার বিএনপি উপনির্বাচনে অংশগ্রহণ করবে। এভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দল কতদিন টিকে থাকবে সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়ন করতে পারেননি তিনি। আজকে আমরা গ্রামে গ্রামে বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন ভাতা দেই। জেলেদের জন্য চাল দেই। এখন গ্রামে কোনো অভাব নেই।

ভোলায় প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, শীঘ্রই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা হবে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। ভোলার ধনিয়ায় মেঘনার পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানে বিদেশিরা আসবে। ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা।

সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মেজর হাফিজ পানিসম্পদমন্ত্রী ছিলেন, মোশারেফ হোসেন শাজাহান পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ভোলার নদী ভাঙনরোধে তারা কোনো কাজ করেননি। আমরা ভোলার নদীভাঙন রোধে ব্লকবাধ নির্মাণ করেছি। ভোলার নদী ভাঙনরোধে আরও সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ প্রমূখ।

এ ছাড়াও কাচিয়া, বাপ্তা, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ইউনিয়নে কাপর ও লুঙ্গি বিতরণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি