বিএনপি-জামায়াত নিস্তেজ হয়ে গেছে : নাসিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি করে বিএনপি-জামায়াত। ওদেরকে যে অবস্থায় নিয়ে গেছি, তাতে ওরা নিস্তেজ হয়েছে কিন্তু নির্মূল হয়নি। সুযোগ পেলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, উদার গণতন্ত্র চাইবেন আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইবেন-এটা হতে পারে না। একসঙ্গে দুটি হয় না। সুশাসন চাইবেন আবার উদার গণতান্ত্রিক রাষ্ট্র চাইবেন, তা হয় না। দু’টো জিনিস আপনি একসঙ্গে চাইতে পারেন না। কিছু বিষয়ে আপনাকে কঠোর হতে হবে। যা অর্জন করেছি, তা ধরে রাখতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রতিষ্ঠা করব।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি