বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে : কাদের
রাজনীতি ডেস্ক : বিএনপি-জামায়ত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এখনো ওদের ষড়যন্ত্র চলছে। এখনও বাতাসে চক্রন্তের গন্ধ আসছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অস্তিত্বের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কোন চক্রান্তই আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোন অবস্থা মোকাবেলা করতে পারবো।’
‘সরকার বিএানপিকে নেতৃত্ব শূন্য করতে চায়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নিজে নির্বাচিত হয়ে আসন ছেড়ে দিয়েছেন শূণ্য করেছেন। তাহলে বোঝেন আপনি কতটা শূন্য। আপনার অবস্থা কোথায়?। আপনারাতো নিজেই নিজেদের শূণ্য করছেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বে শূন্য করতে চেয়েছিল বিএনপি। তারা ক্ষমতায় থাকার সময়ে গুম, খুন, বোমাহামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তৎকালিন বিএনপি সরকারের পৃষ্ঠ পোশকতায় সারাদেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। এগুলো ভুলে গেলে চলবে না ফখরুল সাহেব।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি