৪ এপ্রিল ২০২৬

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে তা প্রতিরোধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যারয়ের সামনে প্রধান সড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজার থেকে সুধারাম থানা প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদ্য পিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ। এসময় বক্তাগণ বলেন, মিছিল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তা রাজপথে থেকেই প্রতিরোধ করার ঘোষণা দেন নেতাকর্মীরা। নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি