বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি : হানিফ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় হানিফ বলেন, বিএনপি জামায়াত পরিকল্পিত ভাবেই অনেক সময় ২৫ মার্চের গণহত্যাকে বিতর্কিত করতে প্রশ্ন তুলেছিলো। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো তাদের নানান ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারিনি।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বমঞ্চে জোরালো দাবি তুলেছে। তিনি আশা করেন শিগগিরই জাতিসংঘ ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি দেবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি