বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই রায় দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার।
রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান, গত বছরের ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন ‘আপনার পরিণতি আপনার বাবার চেয়েও খারাপ হবে’।
এ ঘটনায় ৩১ মে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। গিয়াস কাদের চৌধুরী, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি