বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাতে বিএনপি নেতা হাফিজকে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতার দেখানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স)-এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করে র্যাব-৪। র্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেফতার দেখানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাফিজ ও ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র্যাব।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে দাবি করেছে বিএনপি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি