৩ এপ্রিল ২০২৬

বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, থাকবে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, থাকবে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব। বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ‘অসুর’ শক্তির পতন হয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার সমাজ নির্মাণ করতে। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি সবচেয়ে ভালো বন্ধু তারাই। কিন্তু আপনারা যদি দেখেন, অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, তার নেতৃত্বে আওয়ামী লীগের লোকেরাই ছিল। বাংলাদেশে আপনাদের সম্প্রদায়ের যত জমি, সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, তার মূলেও তারাই ছিল। এই কথাটা বলতে পারি, আগামীতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করব। বাংলাদেশে আমরা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করব। সরকারের কাছে সাম্প্রতিক সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতি পূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ দলটির অনেকে উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি