৩ এপ্রিল ২০২৬

বিএনপি'র নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণে নাসিমের আহবান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি'র নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণে নাসিমের আহবান

বাংলাপ্রেস, ঢাকা : বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করে সংসদে ইতিবাচক রাজনীতি করবেন।’

মোহাম্মদ নাসিম বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘যা পেয়েছেন তাই নিয়ে আসুন, আমরা রাজনীতি করে সংসদে ইতিবাচক ভূমিকা রাখি। মাথা গরম করে আপনাদের ক্ষতি হয়েছে। তাই আর মাথা গরম না করে ইতিবাচক রাজনীতিতে আসুন।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি