৩ এপ্রিল ২০২৬

বিএনপির অতি কৌশলের বলি মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির অতি কৌশলের বলি মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির ৫ জন শপথ গ্রহণ করেছে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শপথ গ্রহণ করেননি। বিএনপির অতি কৌশলের বলি হয়েছেন তিনি। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, এবার সংসদে না যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই স্বীকার করলেন। সবকিছু মিলিয়ে বিএনপির বহু ভুল সিদ্ধান্তের কারণে তারা প্রকৃতপক্ষে আজকে একটি জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হয়েছে।

ভুল সিদ্ধান্তের মাশুল বিএনপিকেই দিতে হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির ৫ জন শপথ গ্রহণ করেছে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শপথ গ্রহণ করেননি। বিএনপির অতি কৌশলের বলি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবকিছুই একটু দেরিতে বুঝে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সে সিদ্ধান্ত ভুল ছিল। বিএনপি আসলে এরকম বহু ভুল সিদ্ধান্ত গত কয়েক বছরে নিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করাসহ হরতাল-অবরোধের নামে বিএনপি যে আন্দোলন করেছে এতে দলটি আসলে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, গত নির্বাচনের ক্ষেত্রে বিএনপি প্রথমে সিদ্ধান্তহীনতায় ছিল। নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্তহীনতার শেষ পর্যায়ে গিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেও যেন করেনি।

বিএনপি যদি গত নির্বাচনে প্রথম থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিত, অংশগ্রহণ করার পর তারা যে মনোনয়ন বাণিজ্য করেছে সেটি যদি না করত এবং নির্বাচনে যেভাবে প্রস্তুতি নেয়ার দরকার ছিল সে প্রস্তুতি যদি তারা নিত, আমি মনে করি নির্বাচনে তাদের ফলাফল আরো ভালো হতে পারতো।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি