৩ এপ্রিল ২০২৬

বিএনপির রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।

আবুল কাসেম জানান, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন পদটিতে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন রুমিন ফারহানা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ নারী আসনে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন ছিল গতকাল সোমবার (২০ মে)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। অবশেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির টিকিট পেলেন তিনি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পায়। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন প্রাপ্য সংরক্ষিত আসনটি শূন্য ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি