বিএনপিতে ফখরুলের চেয়েও যোগ্য কেউ আছেন, আমার মনে হয় না: কাদের
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: শূন্য হওয়া বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়েও যোগ্য ব্যক্তি কি আসবেন? মির্জা ফখরুল ইসলামের চেয়েও কি শক্তিশালী কোনো বার্তা নতুন ব্যক্তিটি সংসদে দিতে পারবেন - এমন কেউ আসছেন? সেটা তো আমার মনে হয় না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সদ্য ফেরত আসা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ভার-ভারত্বের দিক থেকে আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী বার্তা তিনি দিতে পারতেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন ফখরুল। কিন্তু তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ২৪ জুন ফের ভোট করবে নির্বাচন কমিশন।
মির্জা ফখরুলের সংসদে যোগদান বিএনপির জন্য আবশ্যক ছিল মন্তব্য করেন কাদের বলেন, এখানে আমার মনে হয় এটা শুভবুদ্ধির উদয় হয়েছে যে, তারা সংসদে যোগ দিয়েছেন। গণফোরামের দু-জনও সংসদে এসেছেন। এই অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, সংসদে যোগদান তাদের বিরোধী দল হিসেবে বিএনপির পারপাস সার্ভ করার জন্য।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি