৩ এপ্রিল ২০২৬

বিএসএমএমইউতে খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএসএমএমইউতে খালেদা জিয়া

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। আজ সোমবার ১২.৪০ মিনিটে থাকে কারাগারের একটি গাড়িতে করে বিএসএমএমইউতে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। চিকিৎসক চাইলে তাকে ভর্তি করা হতে পারে।

এর আগে সোমবার বেলা ১২টা ২০ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিএসএমএমইউর পথে রওনা হয়। ২০ মিনিটেই গাড়িবহর হাসপাতালে পৌছে যায়। সেখানে খালেদা জিয়ার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে প্রয়োজনে তাকে সেখানে ভর্তিও করা হতে পারে। কারাগার ও হাসপাতালসূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাসূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র ইতিমধ্যে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউতে নেয়ার কথা ছিল। তখন হাসপাতালের কেবিনও ঠিক করা হয়েছিল। হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি।

নাইকো দুর্নীতি মামলায় কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সোমবার খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে। কারা সূত্র জানিয়েছে, আদালতে হাজিরা দেওয়ার পরই তাকে বিএসএমএমইউতে নেওয়া হতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতিও নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগারের আশপাশেও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি