বিএসএমএমইউতে খালেদা জিয়ার নামমাত্র চিকিৎসা হচ্ছে: রিজভী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার নামমাত্র চিকিৎসা হচ্ছে।’
আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তথ্যমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতাদের দেওয়া বক্তব্য দুঃখজনক।’
রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, তামাশা করছেন। খালেদা জিয়াকে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য একটি বেপরোয়া, বেআইনি, মধ্যযুগীয়, কাণ্ডজ্ঞানহীন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর মতো।’
রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দি থাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন উল্লেখ করে রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রীসহ মন্ত্রীদের বক্তব্যে মনে হচ্ছে প্রচ্ছন্নভাবে তারা খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্র করছেন।’
রিজভী বলেন, ‘প্রকৃতপক্ষে বিএসএমইউ হাসপাতালে খালেদা জিয়ার নামমাত্র চিকিৎসা হচ্ছে। সেখানে ভর্তির পর এখনো তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসেনি, তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু খেতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না, সরকারপ্রধানের প্রতিহিংসার আগুনে কারাবন্দি থাকার কারণেই তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি