৪ এপ্রিল ২০২৬

বিজয়নগরে মাদকসহ দুই ব্যবসায়ি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিজয়নগরে মাদকসহ দুই ব্যবসায়ি আটক
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজ বসতঘরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ১২৫ বোতল স্কপ'সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ির বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামের জামাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৪) ও একই ইউনিয়নের অনন্তপুর (শ্যামের বাড়ি) এলাকার কৃষ্ণ মোহন সরকারের ছেলে দেবু সরকার। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাসুদ বলেন, এস আই পংকজ কুমার সাহা, এস আই ইউসুফ আলী মজুমদার, এ এস আই বিল্লাল হোসেন সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে আসামী বাবুল মিয়ার অলিপুরের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বসতঘরে থাকা ২০০ পিস ইয়াবা ও ১২৫ বোতল স্কপ'সহ দুইজন ব্যবসায়িকে আটক করা হয়। ইনচার্জ আরও জানান, তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যুব সমাজকে ধ্বংস করছেন। আটককৃত মাদক ব্যাবসায়িদের মামলা রজু করে থানার মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও তিনি জানান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি