বিমানবন্দরের সামনে ফুটপাতে ট্রাক দুই পথচারী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস দপ্তর: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে দুজন নিহত হয়েছেন।আজ সোমবার সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় বলেন, গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পথচারী ডালিম (২০) ও মোবারক (২৭)।এসআই শ্রীধান চন্দ্র রায় আরো বলেন, বিমানবন্দরে প্রবেশের পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। জনতা ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান এসআই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি