বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক: জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শফিকুর রহমান দাবি করেন, বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি বেড়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। এ পরিস্থিতিতে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
সঙ্গীত একাডেমি