১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবস আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
বিশ্ব মান দিবস আজ


বাংলাপ্রেস ডেস্ক: পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী মান দিবসটি পালন করা হয়। সে হিসাবে ১৪ অক্টোবর আজ ৫৭তম বিশ্ব মান দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য “শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড—অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি”। এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের প্রধান তিনটি মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে। মানচিত্রদেখুন


পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে সোলার প্যানেল পরীক্ষাগার। সেখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটরের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা সম্ভব। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ এবং উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করছে।


বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি