১৯ মে ২০২৬

বিশ্বজুড়ে প্রাণহানি ৬৮ হাজার, আক্রান্ত সাড়ে ১২ লাখের উপর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে প্রাণহানি ৬৮ হাজার, আক্রান্ত সাড়ে ১২ লাখের উপর

বাংলাপ্রেস ডেস্ক : করোনায় বিশ্বে প্রাণহানি প্রায় ৬৮ হাজার। আক্রান্ত ১২ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে ৬৫ বাংলাদেশিসহ মারা গেছে আট হাজারেরও বেশি। আর আক্রান্ত তিন লাখের বেশি। চলতি সপ্তাহে দেশটিতে প্রাণহানি আরও অনেক বাড়বে বলে আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাজ্যে একদিনে সাতশোর বেশি, স্পেনে ৬শ' ৭৪ আর ইতালিতে ৬শ' ৮১ জনের মৃত্যু হয়েছে। আর ভারতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

জানুয়ারির মাঝামাঝি চীনের বাইরে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। খুব অল্প সময়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তিন মাস না পেরুতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। মৃত্যুর পরিসংখ্যানও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

করোনার প্রকোপে সবচেয়ে কঠিনতম সপ্তাহ পার করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে নিউইয়র্ক। প্রাণহানির এ তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশিদের নাম।

নিউইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলোতেও বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ট্রাম্পের হুঁশিয়ারি, মৃত্যুর এ মিছিল আরো অনেক লম্বা হবে চলতি সপ্তাহে। নিউজার্সির গভর্নর ফিল মোরফি বলেন, 'একদিনেই নিউজার্সিতে দুইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরো কঠিন সময়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি।'

নাস্তানাবুদ ইউরোপও। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু সর্বোচ্চ সংখ্যা ছুঁয়েছে। নাজেহাল অবস্থায় ইতালি, ফ্রান্স আর স্পেন। তবে ইতালিতে কিছুটা কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। হাসপাতালের আইসিইউতেও কমেছে রোগী ভর্তির সংখ্যা। করোনার প্রকোপ ঠেকাতে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে স্পেন, সৌদি আরব ও আরব আমিরাত। প্রায় তিন হাজার বন্দীকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। লকডাউনে বাসিন্দাদের ঘরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কলম্বিয়া পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি