৪ এপ্রিল ২০২৬

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা,মিন্টু,ফজলু ও মিজানুর। আহত ব্যক্তিরা জানান, ওই গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সে সময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানোর জন্য খুবই সমস্যা হচ্ছিল। দিনের বেলায়ও এমন উচ্চস্বরে মাইক বাজালে ফিরোজ হোসেন শাকিলকে মাইক বাজাতে নিষেধ করে। এতে শাকিলের লোকজন ফিরোজের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে শাকিলের লোকজন ফিরোজকে মারতে থাকে। এ সময় আমরাতাকে ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে তারা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সেসময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানো হলে প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে আজ শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি