২৬ মে ২০২৬

বিয়ের প্রলোভনে তরুণী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিয়ের প্রলোভনে তরুণী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে। সোমবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত আসামিকে তাঁর গ্রাম থেকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান তুহিন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি