বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত নূর চৌধুরীর তথ্য বাংলাদেশকে দেবে কানাডা

রাজনীতি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমানে কানাডায় অবস্থানরত নূর চৌধুরীর অভিবাসন সংক্রান্ত তথ্য কানাডার সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে দেয়ার পক্ষে বুধবার আদেশ দিয়েছে কানাডার ফেডারেল আদালত।
কানাডার আইনে মৃত্যুদন্ডপ্রাপ্ত কাউকে প্রত্যর্পনে জনস্বার্থ সংশ্লিষ্ট বাধা থাকায় কানাডীয় সরকার বাংলাদেশের আবেদন ইতিপূর্বে নাকচ করে দিয়েছিল। ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার এ ব্যাপারে কানাডার সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় বাংলাদেশের আদালত ২০১০ সালে ১৫ জনকে মৃত্যুদন্ড দেয় এবং এদের মধ্যে নূর চৌধুরীসহ ৬ জন পলাতক রয়েছেন। নূর চৌধুরী সস্ত্রীক ১৯৯৬ সালে ভ্রমণ ভিসায় কানাডায় প্রবেশ করেন এবং পরে দেশটিতে শরণার্থী মর্যাদার জন্য আবেদন করেন- যা প্রত্যাখ্যাতও হয়। কানাডীয় আদালতের আদেশ সম্পর্কে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এর ফলে নূর চৌধুরীকে দেশে আনা সহজতর হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি