৩ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসায় সন্তুষ্ট খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসায় সন্তুষ্ট খালেদা জিয়া

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে ভালো। তিনি দাবি করেন, চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট।

আজ মঙ্গলবার বিএসএমএমইউতে সাংবাদিকদের এসব কথা বলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

গতকাল সোমবার দুপুর পৌনে ১টায় পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির চেয়ারপারসনকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

পরিচালক বলেন, ‘গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।’

ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক আরো বলেন, ‘গতকাল যে সমস্যা নিয়ে এসেছিলেন, সব শুনেই ওষুধ দেওয়া হয়েছে। আজকে উনার অবস্থা গতকালের চেয়ে ভালো।’

বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।’

এর আগে বিএনপির চেয়ারপারসন যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল বলেন, ‘আগের ব্যাপারে আমি নিজেও ছিলাম না। আমি এসেছি এখানে টু উইকস। সে ব্যাপারে আমি ডিটেইলস জানি না। না জেনে বলাটা ঠিকও হবে না। তবে গতকাল আসার পর এখন পর্যন্ত যা করছি, আমার মনে হয় চিকিৎসায় তিনি সন্তুষ্ট। তিনি চিকিৎসায় খুশি।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি