৩ এপ্রিল ২০২৬

বোয়ালমারী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ফরিদপুর থেকে সংবাদদাতা: “মুজিববর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই শ্লোগানকে সামনে রেখে বৈশ্বিক করোনার প্রার্দুভাবজনিত কারনে মহা পরিচালকের নির্দেশে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) আয়োজনে তিন শত দুস্থ নারী পুরুষ সদস্যের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার ২ মে বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাড়িয়ে তাদের হাতে এসব ত্রাণসামগ্রীগুলো তুলে দেয়া হয়। এ সময় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, বোয়ালমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, উপজেলা প্রশিক্ষক মো. অহিদ হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রী প্রমুখ।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের দুস্থ তিনশত নারী পুরুষ সদস্যের মাঝে এ মানবিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পিঁয়াজসহ একটি সাবান ও মাস্ক দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি