৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীর বেলজানী গ্রামে ১৪ মাসে ১২ মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীর বেলজানী গ্রামে ১৪ মাসে ১২ মামলা

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গত ১৪ মাসে ১২টি মামলা হয়েছে। এ সকল মামলা থানায় ও আদালতে চলমান রয়েছে। উপজেলায় সব চাইতে বেশি মামলা এই গ্রামে। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভায় পক্ষের সংঘর্ষের জেরে ২০১৯ সালের ৪এপ্রিল থেকে ২০২০ সালের ২ মে পর্যন্ত বেলজানী গ্রামের উভয় পক্ষের ১২ টি মামলা করা হয়েছে।

এর মধ্যে প্রফেসর শাহীনুর ইসলাম ও প্রফেসর আবুল কালাম গ্রুপ করেছে ৭টি ও আলাউদ্দিন গ্রুপ করেছে ৫টি মামলা। সর্ব শেষ শাহীনুর গ্রুপ গত ২৯ এপ্রিল আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে ৪৩ জনের নামে একটি মামলা করেন এবং আলাউদ্দিন গ্রুপ ২ মে প্রফেসর শাহীনুর রহমানকে আসামি করে ৬১ জনের নামে একটি মামলা করেন। সংঘর্ঘের এবং মামলার গ্রাম হিসেবে পরিচিত লাভ করেছে বেলজানী গ্রাম।খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন এবং প্রফেসর শাহীনুর রহমান পাশা পাশি বাড়িতে বাস করেন এবং তারা দুইজনই চাচাতো ভাই।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, আমার থানা এলাকায় সব চাইতে বেশি মামলা বেলজানী গ্রামে। এই গ্রামে আধিপত্র বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এতো মামলা হচ্ছে তার পরও এরা থেমে নেই। পুলিশ সকল সংঘর্ষ শক্ত হাতে দমন করলেও সংঘর্ষ থেমে নেই। তিনি আরও বলেন, আমি এই থানায় যোগদান করার পর সংঘর্ষের স্থল থেকে অনেকরেই আটক করে আদালতে প্রেরণ করেছি। তার পরও থামছে না। এই গ্রামের মানুষ মনে হচ্ছে সংঘর্ষ প্রিয় হয়ে উঠেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি