৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে আদা ব্যবসায়ীদের জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে আদা ব্যবসায়ীদের জরিমানা

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খুচরা ও পাইকারী বাজারে আদার দাম বেশি রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৭.০৪.২০) আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

সকাল ১০ থেকে পৌর বাজারে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান সাব্বির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, পৌর বাজারের আদা ব্যবসায়ী হাসান মিয়াকে ৫ হাজার, লিয়াকত হোসেনকে ২ হাজার ও সাধনা স্টোরের মালিক শিব অধিকারীকে ১ হাজার, মোটা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকল আদা ব্যবসায়ীকে বলা হয় ১৫০ টাকার বেশি আদা বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, আদার দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি