৩ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে বাল্য বিয়ের ঘটনায় চারজনকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে বাল্য বিয়ের ঘটনায় চারজনকে জরিমানা

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে অস্টম শ্রেণির এক কিশোরীকে (১৩) বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় কাবিন রেজিস্ট্রার ও কিশোরীর বাবাসহ চারজনকে সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯.০৪.২০) নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এ অর্থদন্ড দেন। আদালত বাল্য বিবাহ নিবন্ধন করায় কাবিন রেজিস্ট্রার বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের নিয়ামুল হাসান (৪৯) কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া সহকারি ম্যারেজ রেজিস্ট্রার উপজেলার গুনবাহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আব্বাস আলী (২৬), কিশোরীর বাবা বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের জাকির হোসেন (৪৭) ও কিশোরীর ফুপা একই গ্রামের মো. মিরাজ মোল্লাকে (৩৯) ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত সুত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ এপ্রিল) দুপরে গোপনে ওই কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি