বোয়ালমারীতে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ওলামাদলের আয়োজনে রবিবার (০১.০৯.১৯) দুপুরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে চৌরাস্তা থেকে একটি র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় পেট্রোল পাম্পের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি ডা. শরিফুল ইসলাম শরীফ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোরদার করতে বিএনপিসহ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মুন্সী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শামসুদ্দিন ঠাকুর সূর্য, মোহসিন আলম চাঁন, মুফতি তৈয়বুর রহমান, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন সালেহ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, তুহিন আল মাহমুদ, ছাত্রদল নেতা মো. আয়ুব আলী, মো. মিনহাজ্ব মোল্যা, তারিকুল ইসলাম প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি