বোয়ালমারীতে ছাত্রলীগের বিনামূল্যে সবজির হাট
ফরিদপুর থেকে সংবাদদাতা: করোনা ভাইরাসের কারণে অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করছে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের ডাক বাংলো রোডে তারা বিনামূল্যে সবজি বিতরণ করেন। এ সব তরকারির মধ্যে রয়েছে ঢেড়স, করোল্লা, মিষ্টি কুমার, কাচা মরিচ, পুঁইশাক, ডাটা শাক, লাল শাক, আলু, লাউ। ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক।
সবজি নিতে আসা পৌর সদর কামারগ্রামের বাসিন্দা রাহি বেগম বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের কোন উপার্জন নেই। খুব কষ্টে দিন কাটাতে হয়। বিনামূল্যে সবজি পেয়ে আমার খুব উপকার হয়েছে। একই গ্রামের বলায়, আছাদ, বলেন, বিনামূল্যে সবজি পেয়ে আমাদের উপকার হয়েছে। টাকার অভাবে ঠিক মত সকল খাদ্য কিনতে পারি না আমরা।
প্রান্ত সিদ্দিক জানান, গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ, পাশাপাশি বিনামূল্যে সবজি বিতরণ করছি। করোনার কারণে মানুষকে বাসা থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বের হতে পারছে না। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি, পুরো রমজান মাস ধরে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি