৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার গুনবহা গ্রাম থেকে শনিবার (২৫.০৪.২০) রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি,কাটার, শাবল উদ্ধার করা হয়। আটককৃত রমজান সিকদার (৩৯), আবুল কালাম আজাদ (৪২) ও তারিকুল ইসলাম রিপ্পার (৩৩) নামে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাই চুরিসহ ৩৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

অপরদিকে বোয়ালমারী থানার ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এসআই সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে থানায় ডাকাতি প্রস্তুতি মামলা করেছেন। মামলা নম্বর ২০।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে গুনবহা গ্রামের জনৈক রাহাদুল আক্তার তপনের বাড়ীর পেছনের বাঁশ বাগানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। আলমগীর আগের একটি ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি ছিল। তাকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটকৃতদের নামে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি