৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৬ আটক ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৬ আটক ৭

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানসী গ্রামে সোমবার (৪মে) বিকেলে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৬জন।

আহতদের মধ্যে ৪ নং ওয়ার্ডে আলাউদ্দিন গ্রুপের নজরুল শেখকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহিনুর রহমান গ্রুপের নুরু মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ওই দিন রাতে বেলজানী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি এবং সংঘর্ষের সাথে জড়িত ৭জনকে আটক করেছেন। আটককৃতরা হলো শাহিনুর রহমান গ্রুপের প্রফেসর আবুল কালাম আজাদ (৬০), বাবু শেখ (৩০), সজিব মাহমুদ (১৪), ইয়াসিন শেখ (১৪), আলাউদ্দিন গ্রুপের জাকারিয়া (২৩), রেজাউল করিম (৫৫), সাকিবুল হাসান (২৫)। আটককৃতদের মঙ্গলবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, বেলজানী গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত এবং নিয়মিত মামলার আসামিসহ ৭জন আটক করে আদালতে পাঠানো হয়েছে। থানায় এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি