৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মস‚চির আওতাধীন ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইউএনর কাছে লিখিত অভিযোগ করার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিত করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘোষপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান বলেন, বিগত ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরের খাদ্যবান্ধব কর্মস‚চির জন্য ইউপি চেয়ারম্যান মনগড়া তালিকা করে এসব নামের বিপরীতে চাল তুলে আত্মসাৎ করছেন। ওই ইউপিতে ১১৫৬ জনকে কার্ড দেয়া হয়েছে। যার মধ্যে এক তৃতীয়াংশ কার্ড সংশ্লিষ্টদের হাতে না দিয়ে ইউপি চেয়ারম্যান নিজেই চাল তুলছেন।

এরপর অর্থ বছর শেষ হওয়ার আগেই গত মার্চ মাসে তিনি আগের তালিকার এক-তৃতীয়াংশ নাম বাদ দিয়ে নিজের মন মতো নতুন নাম দিয়ে তালিকা করেন। প্রতি ওয়ার্ডে মেম্বারদের থেকে ৫০ জনের নাম নেয়া হয়েছে। অবশিষ্ট ৫০ জনেরও বেশি নাম দিয়েছেন ইউপি চেয়ারম্যান। যাদের অনেককে কার্ড না দিয়ে তাদের চাল তুলে নেয়া হয়েছে। এদের অনেকে তাদের নামে কার্ড ইস্যুর বিষয়টিও জানেন না। তারা চালও পাননি। ৯ নম্বর ওয়ার্ডের ৯৯৫ নম্বর কার্ডের গৌতম কুমার মন্ডল, ৭ নম্বর ওয়ার্ডের গফফার শেখ সহ আরো অনেকে বলেন, চাল পাওয়া তো দ‚রের কথা তাদের নামে কার্ড ইস্যুর বিষয়টিই তারা জানেন না। ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদুল মাতুব্বর বলেন, ভাইয়ের নামে কার্ড করে চাল তুলে নিয়েছে।

এ ব্যাপারে ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রম‚লকভাবে এসব অভিযোগ করা হয়েছে। এ প্রেক্ষিতে আবারো নতুন করে তালিকা সংশোধন করে জমা দিয়েছি। বিষয়টি মীমাংসা করা হচ্ছে।

বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দ বলেন, অভিযোগ পেয়ে ওই ইউপির খাদ্যবান্ধব কর্মস‚চির বর্তমান বরাদ্দের এই চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভ‚মি) ছাব্বির আহমেদকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি