৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আ’লীগের বর্ধিত সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আ’লীগের বর্ধিত সভা
  ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী খন্দকার আবুল বাশার বাসুকে বিজয়ী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চতুল ইউনিয়ন আ’লীগের আয়োজনে চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার আবুল বাশার বাসুর নিজ বাড়ি হাসামদিয়াতে উক্ত বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মলয় কুমার বোষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মতিয়ার রহমান, জালাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, চতুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে খন্দকার আবুল বাশার বাসুকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার আবুল বাশার বাসু বলেন, আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে নৌকার বিজয় কেউই ঠেঁকাতে পারবেনা। সকলের কাছে দোয়া ও ভোট চেয়ে তিনি আরও বলেন, এই নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা, এই নৌকা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা, এই নৌকা বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের মার্কা, এই নৌকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের মার্কা, নৌকা আমাদের সকলের মার্কা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি