৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে নেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে নেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী বিদ্যুতের সকল গ্রাহকের বিদ্যুৎ বিল বোয়ালমারী জোনাল অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে নেওয়া হচ্ছে।

প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন গ্রাহকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিদ্যুৎ অফিস চত্বরে আঁকা লাল বৃত্তের লাইনে দাড়িয়ে ৫টি গ্রæপে এ বিল জমা নেওয়া হচ্ছে।

যাদের মুখে মাক্স আছে তাদেরকে অফিসের ভিতরে তিনটি পুরুষ লাইন ও একটি মহিলা লাইনে দাড়িয়ে এ কার্যক্রম চলছে। আর যাদের মুখে মাক্স নেই তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে অফিসের বাইরে একটি লাইনে দাড়ানো অবস্থায় বিদ্যুৎ বিল জমা দিতে দেখা গেছে। পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন বলেন, করোনায় বিদ্যুৎ বিল জমা দিতে আগ্রহী গ্রাহকগণের কাছ থেকে আমি নিজে বসে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিল জমা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। আমি সকল কর্মকর্তা- কর্মচারীকে বলেছি; বিল জমা দিতে আসা কোন গ্রাহকই যেন হয়রানি ছাড়াই বিল জমা দিতে পারেন। কারও কোন সমস্যা থাকলে আমি নিজে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করছি।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি