৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ডিসেম্বর) সকাল ১১টায় থানা রোডস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আ. গফফার শেখ, মো. আবুল হাসান মোল্যা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান, স্বেচ্ছাসেবকলীগের পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মো.আনিসুজ্জামান আনিস, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবলু, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ওলিয়ার রহমান প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি