৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় নারী খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় নারী খুন

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে মঙ্গলবার (৫মে) ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়া বেগম (২০) নামে এক নারী নিহত হয়েছে।

বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্য হয়। ১৮ মাস আগে পাশের শ্রীনগর গ্রামের ছামাদ শেখের ছেলে আশিক শেখের সাথে তার বিয়ে হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সূর্যদিয়া গ্রামের আবু কাশেম ও ওদুদ মোল্লাদের সাথে সুমাইয়ার পিতা মুরাদ শেখের জমিজমা নিয়ে দ্ব›দ্ব আছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ওদুদ মোল্যার লোকজন ক্ষেত থেকে কলা গাছের চারা তুলে রাখে। মুরাদ শেখের বাড়ির লোকজন সেই চারা নিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে সুমাইয়ার পেটে কোপ মারে। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। পুলিশ মোতায়েন রয়েছে এবং মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি মো. আনিসুর রহমান লালনসহ তিনি বিকেল পর্যন্ত ঘটনাস্থলেই আছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি