৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা

ফরিদপুর থেকে সংবাদদাতা: তৃণমুলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের বোয়ালমারী উপজেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে উপজেলা যুবলীগের একাংশ। শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে চতুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।

এ সময় তিনি বলেন, বোয়ালমারীতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে একটি সুসংগঠিত যুবলীগের কমিটি রয়েছে। একটি কুচক্রী মহল জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশনকে ব্যহত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অগণতান্ত্রিকভাবে একটি কমিটি পাশ করিয়ে এনেছেন। এক সময় ছাত্রদলের ক্যাডার, নব্য আওয়ামীলীগার মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করে গত ১৫ সেপ্টেম্বর ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যাতে যুবলীগসহ স্থানীয় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। চলমান একটি কমিটি থাকা সত্বেও ছাত্রদল থেকে আসা ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সদ্য গঠিত এ কমিটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও দলের মধ্যে বিভেদ সৃষ্টির নামন্তর। তাই তৃণমুলের নেতাকর্মীরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা ১৯৯২ সালে বোয়ালমারী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ রতনকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে, যার ফলে তার একটি হাত পঙ্গু হয়ে গিয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান দাউদ, এমএম শফিউল্লাহ সাফী, সদস্য ওবায়দুর রহমান মৃধা, ওবায়দুর রহমান সর্দার, গোপাল সাহা, ইউপি সদস্য ও সদস্য ওয়াহিদুজ্জামান, আহসান হাবিব হাসান, মো. রুবেল সিকদার, মাসুদুর রহমান মাসুদ, শেখর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. লোটাস সিকদার প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি