ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতা : স্থগিত তিনটি কেন্দ্রে পুনঃভোটের ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তার মধ্যে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে। তিনটি কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রগুলো হলো-যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিন কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার পাঁচশ’ ৭৪ জন। সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
গত ৩০ ডিসেম্বর ভোট চলাকালে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র তিনটির ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিনের চেয়ে ১০ হাজার একশ’ ৫৯ ভোটে এগিয়ে ছিলেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভোট গণনার পর ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হন। এদিকে, ঐক্যফ্রন্ট প্রার্থী বিজয়ী হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডার বাসভবনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি বিতরণ করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি