৪ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল এএসপি প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল এএসপি প্রত্যাহার

বাংলাপ্রেস ডেস্ক : লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার ঘটনায় ওসির পর এবার সহকারী পুলিশ সুপারকে (সার্কেল এএসপি) প্রত্যাহার করেছে প্রশাসন। আর ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদ‌স্যের ক‌মি‌টি। এর আগে গতকাল শনিবার প্রত্যাহার করা হয় সরাইল থানার ওসিকে।

জানাজার বিশাল জনসমাগমের ঘটনায় আশুগঞ্জের ৩টি ও সরাইলের ৫টি গ্রামকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। লকডাউন কার্যকর করতে গ্রামগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

গতকাল শনিবার খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির হাফেজ জুবায়ের আহমেদের জানাজায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজারো মানুষের জমায়েত হয় ঐখানে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি